Egg shell powder benefits | ডিমের খোসার পাউডার যে কাজে লাগে

Egg shell powder benefits | ডিমের খোসার পাউডার যে কাজে লাগে

Size
Price:

Read more

১.হাড়ের জন্য বেশ উপকারি।

২.জয়েন্ট পেইন দূর করতে সাহায্য করে,
৩.গরম দুধে মিশিয়ে পান করলে গ্যাস্ট্রিক আলসার ভালো করে।
৪.টুথপেস্ট তৈরিতে ডিমের খোসার পাউডার কাজে লাগে।
৫.গৃহপালিত পশু পাখির পুষ্টির জন্য এদের খাবারে মিশিয়ে খাওয়ানো যায়।
৬.বিভিন্ন ক্রিম তৈরিতে এই ডিমের খোসার পাউডার ব্যবহার রয়েছে।
৭. জৈব সার ও প্রাকৃতিক সার তৈরিতে ডিমের খোসার পাউডার ব্যবহার হয়।
গবেষকরা জানান, ডিমের খোসায় থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। ফলে এই খোসা খেলে আখেরে উপকারই হয়। প্রতিটি ডিমের খোসায় থাকে দুই গ্রাম ক্যালসিয়াম। যার মধ্যে ৯৫ শতাংশই হল ক্যালসিয়াম কার্বনেট। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক এক গ্রাম করে ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে। ফলত একটি ডিমের খোসার অর্ধেকাংশ একজন প্রাপ্তবয়স্কের জন্য যথেষ্ট।




তবে গবেষকরা সাবধান করে দিয়েছেন, খোসা ছাড়িয়েই মুখে পুরে দেবেন না। খোসায় থাকে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া। আর এমনি খেলে মুখ কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই বিশেষ প্রক্রিয়ায় এই খোসা খাওয়া উচিৎ।
এক চা চামচ ডিমের খোসা গুঁড়োর ওজন মোটামুটি ৫ গ্রাম এবং এতে ১৬০০-১৮০০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। বয়সের ওপর ভিত্তি করে দৈনিক এক দশমিক ৫ থেকে ৩ গ্রাম পর্যন্ত ডিমের খোসার গুঁড়ো খাওয়াটা কার্যকরী।

0 Reviews

Contact form

Name

Email *

Message *